
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের এই সাবেক এমপিকে রাজধানীর ধানমন্ডি সংলগ্ন স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
সাবেক সাংসদ মমতাজ বেগমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না। তবে তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই আদালতে তোলা হবে বলে তিনি জানান। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
Please follow and like us:
