
ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ওয়াশিংটনের মতবিরোধ বলে জানিয়েছেন মার্কিন কুটনীতিক ডিভিড স্যাটারফিল্ড। তিনি মনে করেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার ‘প্রভাব’ নিয়ে নয়, ‘এটি বরং এই জন্য গুরুত্বপূর্ণ যে এই ধরনের পদক্ষেপ আসলেই ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত অবসান ঘটাতে পারবে কি না,।’ বিবিসি রেডিও ফাইভ লাইভকে বলেন ডিভিড স্যাটারফিল্ড।
এই মার্কিন কূটনীতিক আরও বলেন, “আমেরিকার জন্য ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করা এক জিনিস, আর নিজের বিমান ও অস্ত্র ব্যবহার করে ইরানের মাটিতে হামলা করা অন্য জিনিস।’
যদিও ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে। ইরানের পারমাণবিক বোমা তৈরি না করার কথা বলেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডও। কিন্তু ট্রাম্প তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।
