
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির সাথে একান্ত ফোনালাপে বলেছেন, তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে হতাশ, তবে তার সঙ্গে সম্পর্ক শেষ করেননি।
মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি রাশিয়ান নেতাকে বিশ্বাস করেন কিনা এবং তিনি উত্তর দিয়েছেন, “আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।”
এই মন্তব্য করার ঠিক কয়েক ঘণ্টা আগে তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন এবং আগামী ৫০ দিনের মাঝে যুদ্ধবিরতির চুক্তি না হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।
হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি নেটোর প্রতি সমর্থন প্রকাশ করেন।
সুত্রঃ বিবিসি
Please follow and like us:
