আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আরও তিনজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালে মামলা পরিচালনার স্বার্থে তিন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া এবং ব্যারিস্টার রাফিউল ইসলাম।
এর আগে গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন।
Please follow and like us:
