
নেপালে আবার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত সেপ্টেম্বরে যে রক্তাক্ত জেন জি বিক্ষোভের জেরে তত্কালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উত্খাত হয়েছিল। তার সমর্থকদের সঙ্গেই বুধবার সংঘর্ষে জড়ায় জেন জিরা।
এই সংঘর্ষের ফলে নেপালের বারা জেলার সিমরায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বারা জেলায় কারফিউ জারি করতে বাধ্য হয়েছে সরকার। সভা-সমাবেশ এবং জেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার (গতকাল) স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত এই কারফিউ বলবত্ থাকবে।
বিক্ষোভকারীরা ছয় জন ইউএমএল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। যদিও পুলিশ কাউকে গ্রেফতার করেনি এই অভিযোগ ফের বিক্ষোভ আন্দোলনে নামেন ‘জেন জি’ বিপ্লবীরা। নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমনকি বিক্ষোভের জেরে সিমারা বিমানবন্দরে বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে আপাতত সিমারা এবং সংলগ্ন এলাকায় কারফিউ জারি হয়। বার্তা সংস্থা এএফপিকে নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। কেউ গুরুতর আহত হয়নি।
