
চারদিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশে বেইজিং ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৯ শে মার্চ) স্থানীয় সময় বিকাল ৪টা ৫৭ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি এয়ার চায়নার বাণিজ্যিক বিমানে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে যোগ দেন । সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকটি বৈঠকও করেন। এছাড়া দুই দেশের একটি চুক্তি এবং আটটি স্বারক স্বাক্ষরিত হয়েছে।
Please follow and like us:
