
গত বছরের জুলাই আগস্টে গনঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আনন্দমিছিল ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করলে সেখান থেকে ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ আট মাস সৌদি আরবে জেলখানায় বন্দিজীবন পার করার পর ১২ জনের মধ্যে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গনআন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা আনন্দ মিছিল ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত দেড়টার ১০ জন প্রবাসী সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করপন। তাদের মধ্যে কয়েকজন প্রবাসী বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
উল্লেখ্য যে, দীর্ঘ আট মাস সৌদি আরবে জেলখানায় বন্দিজীবন অতিবাহিত করে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কতৃপক্ষ। এদের মধ্যে দুই জনের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় পরে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।
