
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বানিজ্য যুদ্ধ’ হিসাবে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ থেকে ৩৭ শতাংশ করা হয়েছে। প্রকাশিত এক তালিকা অনুযায়ী হোয়াইট হাউস থেকে দাবি করা হয়, বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর সর্বোচ্চ ৭৪ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করে থাকে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি পন্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়াতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৪০ কোটি ডলারের মতো পণ্য রপ্তানি হয়ে থাকে যার মধ্যে বেশিরভাগ তৈরি পোশাক। গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৭৩৪ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল।
বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ- এছাড়া ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়ছে ভারতের পণ্যের ওপর এবং ২৯ শতাংশ পাকিস্তানের পণ্যের ওপর। অন্য দিকে চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
সুত্র: রয়টার্স
