
সম্প্রতি ভারতের প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক প্রফুল বকশী বলেছেন, “বাংলাদেশ আমরা তৈরি করেছি, কিন্তু স্বাধীনতার পর আমরা সেখানে কোনো ভৌগোলিক সুবিধা গ্রহণ করিনি।” এই বিষয়ে তিনি আরো উল্লেখ করেন, “এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, চীন এবং পাকিস্তান শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা করছে এবং এটির মাধ্যমে ভারতের ওপর একধরনের চাপ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।”
প্রতিরক্ষা বিশ্লেষক ফুল বকশী বলেন, “বাংলাদেশ চীনকে ভারতের সাতটি স্থলবেষ্টিত রাজ্যে ঢুকতে বলছে, যা শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরশীল।” তিনি এই অবস্থার প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা ভুলে যাচ্ছে যে, আমরাও বাংলাদেশের বিপরীত দিকে একই কৌশল অবলম্বন করতে পারি এবং সাগরপথে তাদের বিচ্ছিন্ন করে ভারতীয় স্বার্থ রক্ষা করতে পারি।”
ভারত সরকার সবসময়ই এই বিষয়ে সচেতন এবং ইতোমধ্যেই তারা বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, “ভারত সরকার এ বিষয়টি নিয়ে মিডিয়ার সামনে অযথা হইচই করবে না; এবং ইতিমধ্যেই সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানেন ভারত এই ব্যাপারে কী করতে যাচ্ছে।”
সুত্র: https://www.facebook.com/share/16FLKGWdsE/
